নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫ full
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকগণ যেন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনি এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে থাকে।

