এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামা
জনাব/ বেগম……………………………………………………………., এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়/ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ……………………………………., জেলা…………………………………. -এর আদালত।
মোবাইল কোর্ট মামলা নম্বর-…………….. তারিখঃ ……………. সন ……………….।
| রাষ্ট্র | বনাম | (অভিযুক্তের নাম)……………………………………………… |
| আদেশের ক্রমিক নম্বর | তারিখ | আদেশ | স্বাক্ষর |
| ১।
|
অদ্য…………………তারিখ ………………… ঘটিকার সময় ……. জেলার …………….উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাসস্ট্যান্ডে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনাকালে জনাব—————, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ধামরাই, ঢাকা জনাব…………………………… পিতা ………………………… বয়স …………………………….
পেশা ……………………………………………………………… ঠিকানা (পূর্ণাঙ্গ ঠিকানা) …………………………………………. ………………………………………………………………… জেলা …………. -এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দেখলাম।
ঘটনাস্থলে উপস্থিত ২ জন সাক্ষীর সম্মুখে আলাদা কাগজে আলামত হিসাবে উদ্ধারকৃত ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজার জব্দ তালিকা প্রস্তুত করা হল।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই বাসস্ট্যান্ডে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত জনাব* ——————— -এর নিকটে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক উদ্ধারকৃত গাছগুলিকে গাঁজা গাছ হিসেবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারার অভিযোগ দাখিল করেন। আমার সম্মুখে অপরাধ উদ্ঘাটিত হওয়ায় অভিযুক্ত জনাব———–এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় অপরাধ আমলে গ্রহণ করা হল। অভিযোগ গঠনের প্রাথমিক উপাদান বিদ্যমান থাকায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় অভিযোগ গঠন করা হল। অভিযুক্ত ব্যক্তিকে গঠিত অভিযোগ পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে আসামি জানান যে, তার পার্শ্ববর্তী আসনে বসা লোকটি মোবাইল কোর্ট দেখে একটি ব্যাগ ফেলে পেছনের দরজা দিয়ে দ্রুত নেমে গেছে । তিনি একজন ছাত্র এবং কলেজ হতে বাড়ি যাচ্ছিলেন। তিনি গঠিত অভিযোগ অস্বীকার করেন এবং উদ্ধারকৃত আলামত তার না হওয়ায় নিজেকে নির্দোষ দাবি করেন । অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পর্যালোচনা করা হল। উপস্থিত সাক্ষীগণ জানান যে, মোবাইল কোর্ট পরিচালনাকালে তারা একজন লোককে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন। তাছাড়া অভিযুক্ত ব্যক্তি ভাল চরিত্রের অধিকারী মর্মে তারা সাক্ষ্য দেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তির পাশের আসনটি খালি দেখা গেল। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এবং আদালতের নিকট অভিযুক্ত ব্যক্তির বক্তব্য সন্তোষজনক হওয়ায় গঠিত অভিযোগ হতে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(৩) ধারার বিধান মতে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান করা হল। আলামতের নমুনা সংরক্ষণ করতে প্রসিকিউটিং এজেন্সিকে নির্দেশ দেওয়া হল। অবশিষ্ট আলামত আমার সম্মুখে এখনই ধ্বংস করা হোক। মামলার নথি সংরক্ষণ করা হোক।
(সিলমোহর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও তারিখ |

