Admin Aid BD

নিবার্চন সংক্রান্ত অপরাধ ও দন্ড

ধারা অপরাধ দন্ড মন্তব‌্য
RPO 1972
73,

73A. 75, 76,77

বিবরণী বহির্ভূত ব্যয়, নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, ঘুষ আদান-প্রদান, ছদ্মপরিচয়, মিথ্যা/ বিভ্রান্তিকর তথ্য বা বিবৃতি প্রদান/প্রচার ধর্ম-গোত্র পরিচয়ের অপব্যবহার, ভোটারের জন্য যানবাহন, ভোট কেন্দ্র ত্যাগ করানো, ইত্যাদি। অনধিক সাত বৎসর এবং অন্যূন দুই বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য নয়
74 ব‌্যয় বিবরণী সংক্রান্ত বিধান লংঘন, কর্মচারীদের প্ররোচিতকরণ, অবৈধ ভোট, একাধিকবার ভোট দেয়া, ব‌্যালট পেপার অপসারণ,  উক্ত কাজসমূহে প্ররোচনা- সহায়তা ইত‌্যাদি। অনধিক সাত বৎসর এবং অন্যূন দুই বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য নয়
78 নিষিদ্ধ সময়ে জনসভা, মিছিল শোভাযাত্রা আয়োজন/যোগদান, বিশৃঙ্খলা, হুমকি-ভীতি, অস্ত্র/ শক্তি প্রদর্শণ, ইত‌্যাদি। অনধিক সাত বৎসর এবং অন্যূন দুই বৎসরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য নয়
79 ভোট গ্রহণের দিনে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচারণা/ভোট প্রার্থণা/নিষেধ/প্ররোচনা এবং ১০০ গজের বাইরে নির্ধারিত স্থান ব্যতীত ব্যানার, প্রতীক,  ইত্যাদি প্রদর্শণ। অনধিক তিন বৎসর ও অন্যূন ছয় মাস কারাদন্ড এবং অর্থদণ্ড মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য
80 ভোট গ্রহণের দিনে কেন্দ্রের আশপাশে শব্দযন্ত্র ব্যবহার, অনবরত চিৎকার, ভোটারকে বিরক্ত/অসন্তোষ, নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি, উপরোক্ত কাজে সহায়তা অনধিক তিন বৎসর এবং অন্যূন ছয় মাসের কারাদন্ড এবং অর্থদণ্ড মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য
81 ব্যালট পেপার/সিল বিকৃত/নষ্ট, ব্যালট বাইরে নেয়া, অন্য ব্যালট পেপার বাক্সে প্রবেশ, বেআইনীভাবে ব্যালট পেপার সরবরাহ, ব্যালট বাক্স/খাম/সিল/ডিভাইস/সরঞ্জাম বিনষ্ট বা অবৈধ হস্তক্ষেপ, ব্যালট পেপার/চিহ্ন জাল, নির্বাচনী কাজে বা ভোট গ্রহণ ও গণনায় হস্তক্ষেপ, এজেন্ট বিতারণ, ব্যালট/ভোট কেন্দ্র/কক্ষ দখল, ইত্যাদি। অনধিক সাত বৎসর এবং অন্যূন তিন বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড। নির্বাচনী দায়িত্ব পালনরত কর্মচারী উল্লিখিত অপরাধ করলে অনধিক দশ বৎসর এবং অন্যূন তিন বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য নয়
82 ভোটারকে ভোটদানে বাধা এবং ভোটারের ভোট প্রদানের তথ্য/গোপনীয়তা লঙ্ঘন অনধিক পাঁচ বৎসর অন্যূন এক বৎসর কারাদন্ড এবং অর্থদণ্ড মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য
83 নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রার্থী/এজেন্ট কর্তৃক ভোটের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হওয়া বা অননুমোদিতভাবে তথ্য সরবরাহ অনধিক পাঁচ বৎসর এবং অন্যূন এক বৎসরের কারাদন্ড এবং অর্থদণ্ড মোবাইল কোর্টে বিচার্য; কমিশনের অনুমতি বা

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ আবশ্যক

84 নির্বাচন পরিচালনা বা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে ভোটারকে প্ররোচিত, নিবৃত্ত বা প্রভাবিত কিংবা ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো কার্য করা অনধিক পাঁচ বৎসর এবং অন্যূন এক বৎসরের কারাদন্ড এবং অর্থদণ্ড মোবাইল কোর্টে বিচার্য: কমিশনের অনুমতি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ আবশ্যক
84A নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, গণমাধ্যম প্রতিনিধি বা পর্যবেক্ষককে হুমকি, বলপ্রয়োগ বা বাধা প্রদান, ভোটপ্রদান এবং প্রার্থীর মনোনয়ন জমার বিষয়ে বাধা/প্রতিবন্ধকতা, ইত্যাদি অনধিক সাত বৎসর ও অন্যূন দুই বৎসরের সশ্রম কারাদন্ড এবং অর্থ দণ্ড। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য নয়
85 নির্বাচন সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃত ও অযৌক্তিকভাবে দায়িত্ব লঙ্ঘন অনধিক এক বৎসরের

কারাদন্ড এবং অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ড, বা উভয়দণ্ড

মোবাইল কোর্টে বিচার্য; তবে কমিশনের অনুমতি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ আবশ্যক
86 নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তির সরকারি পদমর্যাদার অপব্যবহার অনধিক পাঁচ বৎসর এবং অন্যূন এক বৎসরের কারাদন্ড, এবং অর্থদণ্ড মোবাইল কোর্টে বিচার্য; তবে কমিশনের অনুমতি বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ আবশ্যক
 
বিধি

২৭(ক)

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর যে কোনো বিধি লংঘন (প্রার্থীর ক্ষেত্রে) অনধিক ৬ (ছয়) মাসের কারাদন্ড অথবা অনধিক ১ (এক) লক্ষ ৫০(পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা

উভয় দন্ড

মোবাইল কোর্টে বিচার্য। Representation of the People Order, 1972 এর Article 91B (3) এবং বিধি ২৭ মোতাবেক দণ্ডারোপ করতে হবে।
বিধি

27(খ)

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর যে কোনো বিধি লংঘন (রাজনৈতিক দলের ক্ষেত্রে) অনধিক ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড মোবাইল কোর্টে বিচার্য। Representation of the People Order, 1972 এর Article 91B (3) এবং বিধি

২৭ মোতাবেক দণ্ডারোপ করতে হবে

 

রিলেটেড আর্টিকেল

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫ full সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকগণ যেন জাতীয়

বিস্তারিত...

আচরন বিধির মোবাইল কোর্ট

আচরন বিধির মোবাইল কোর্ট, তানভির স্যার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায়

বিস্তারিত...

CRPC 1898 Law & Order Modified 2

CRPC 1898 Law & Order Modified 2 আইন-শৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা হয়। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে যেকোনও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগ

বিস্তারিত...

CRPC 1898 Law & Order Modified 1

CRPC 1898 Law & Order Modified 1 আইন-শৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা হয়। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে যেকোনও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগ

বিস্তারিত...

মোহাম্মদ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার

ওয়েবসাইট প্ল্যানার

ক্যাটাগরি

বিজ্ঞাপন

এডমিন এইড

ফ্রি
error: Content is protected !!