Admin Aid BD

অধিকতর শাস্তির জন্য মামলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামা

জনাব/বেগম…………………………………………………………….., এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়/ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,  …………………………………….,  জেলা…………………………………. -এর আদালত।

মোবাইল কোর্ট মামলা নম্বর-………………   তারিখঃ     …………….    সন  ……………….।

রাষ্ট্র বনাম (অভিযুক্তের নাম)……………………………………………………

 

আদেশের ক্রমিক নম্বর তারিখ আদেশ স্বাক্ষর
১।         অদ্য…………………তারিখ ………………… ঘটিকার সময় ……. জেলার …………….উপজেলাধীন……….ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বাসস্ট্যান্ডে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনাকালে জনাব ………………………… পিতা ………………………………. বয়স ………………. পেশা ………………….. ঠিকানা (পূর্ণাঙ্গ ঠিকানা) ……………………………………………………………..  জেলা ………….  -এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারার অভিযোগ আমার সম্মুখে উদ্‌ঘাটিত হয়েছে। উপস্থিত  জনাব—————————–, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দাউদকান্দি, কুমিল্লা লিখিতভাবে  অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি দেখলাম।

 

ঘটনাস্থলে উপস্থিত ২ জন সাক্ষীর উপস্থিতিতে এবং আমার  সম্মুখে  অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে  উদ্ধারকৃত ৫(পাঁচ) কেজি গাঁজা এবং নগদ তিন লক্ষ টাকার  জব্দ তালিকা আলাদা কাগজে প্রস্তুত করা হল।

 

আমার সম্মুখে অপরাধ উদ্‌ঘাটিত হওয়ায় অভিযুক্ত
জনাব* …………………………………….-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় অপরাধ আমলে গ্রহণ করা হল।

 

অভিযোগ গঠনের পর্যাপ্ত উপাদান বিদ্যমান থাকায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় অভিযোগ  গঠন করা হল। অভিযুক্ত ব্যক্তিকে গঠিত অভিযোগ পড়ে ও  ব্যাখ্যা করে শোনানো হলে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। নগদ টাকার বিষয়ে অভিযুক্ত ব্যক্তি  জানায় যে, এ টাকা পূর্বেকার গাঁজা বিক্রয়লদ্ধ টাকা। অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি উপস্থিত ২ জন সাক্ষীর সম্মুখে তাদের স্বাক্ষর এবং অভিযুক্ত ব্যক্তির স্বাক্ষরসহ আলাদা কাগজে লিপিবদ্ধ করা হল।

 

অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা এবং নগদ তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা ইতঃপূর্বে বিক্রিত গাঁজার টাকা মর্মে অভিযুক্ত ব্যক্তি  স্বীকার করেছে। এর থেকে আদালত স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছে  যে, অভিযুক্ত ব্যক্তির নিকট ৫ কেজির উর্ধ্বে গাঁজা ছিল এবং অভিযুক্ত ব্যক্তি  অভ্যাসগতভাবে গাঁজার ব্যবসায়ী।  মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৮(১) ধারা অনুযায়ী এ আদালতের সর্বোচ্চ দুই বছর কারাদন্ড প্রদানের এখতিয়ার রয়েছে। অপরদিকে গাঁজা বিক্রয় করে যুবশক্তিকে ধ্বংসকারী অভিযুক্ত ব্যক্তির কৃত অপরাধের গুরুত্ব বিবেচনা করে এ আদালতের নিকট প্রতীয়মান হচ্ছে যে, তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান যথেষ্ট হবে না।

 

এমতাবস্থায়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক অভিযুক্ত ব্যক্তির  বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দাউদকান্দি, কুমিল্লা-কে বলা হল। আদেশের ছায়ালিপি  ভারপ্রাপ্ত কমর্কর্তা, দাউদকান্দি থানা ও পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দাউদকান্দি, কুমিল্লা-কে প্রদান করা হোক। অভিযুক্ত ব্যক্তি কে থানায় প্রেরণ করা হোক। জব্দকৃত মালামাল সংরক্ষণ করা হোক।

 

(সিলমোহর)         এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও তারিখ

 

 

 

রিলেটেড আর্টিকেল

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫

নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫ full সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকগণ যেন জাতীয়

বিস্তারিত...

আচরন বিধির মোবাইল কোর্ট

আচরন বিধির মোবাইল কোর্ট, তানভির স্যার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায়

বিস্তারিত...

CRPC 1898 Law & Order Modified 2

CRPC 1898 Law & Order Modified 2 আইন-শৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা হয়। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে যেকোনও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগ

বিস্তারিত...

CRPC 1898 Law & Order Modified 1

CRPC 1898 Law & Order Modified 1 আইন-শৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা হয়। নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে যেকোনও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগ

বিস্তারিত...

মোহাম্মদ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার

ওয়েবসাইট প্ল্যানার

ক্যাটাগরি

বিজ্ঞাপন

এডমিন এইড

ফ্রি
error: Content is protected !!